Angel Pritty

Angel Pritty

25 March 2026, 7:18 PM

বাড়ি ফেরা

বাবা-মা সারাজীবন সন্তানদের জন্য নিজেদের সুখ উৎসর্গ করেছেন। দুই ছেলে এখন দেশের বাইরে। মেয়ে বিয়ে হয়ে গেছে অন্য শহরে। সংসারে এখন শুধু বুড়ো বাবা-মা। বছরের পর বছর ধরে তারা শুধু অপেক্ষা করে—ছেলেমেয়েরা কবে ছুটিতে আসবে। প্রতিবছর পুজোর আগে ফোন আসে, "এবার আসতে পারব না বাবা। অফিসে কাজ।" বাবা বলেন, "ঠিক আছে, পরের বার।" মা ফোন রেখে চুপচাপ কাঁদেন। একদিন মা অসুস্থ হয়ে পড়েন। ছেলে ফোনে বলল, "এখন আসা সম্ভব নয় বাবা। ওষুধ পাঠিয়ে দিচ্ছি।" বাবা শুধু বললেন, "তোমার মা তোর মুখ দেখতে চায়, ওষুধ নয়।" দুদিন পর মা আর নেই। ছেলে ফিরে এল, কিন্তু মাকে পেল না। সেদিন বুঝল, যাদের জন্য অপেক্ষা করি, তাদের সময় শেষ হয়ে যায় অপেক্ষার মধ্যেই। শেখার বিষয়: প্রিয়জনকে সময় দাও, কারণ টাকা পরে উপার্জন করা যায়, সময় আর ফিরে আসে না।

বাড়ি ফেরা
28

No comments yet. Be the first to comment!