EliussRose

EliussRose

24 March 2026, 11:30 PM

শেষ বিকেলের ট্রেন

সন্ধে নামার আগেই যেন গ্রামের পর গ্রাম চলে যায় ট্রেনের জানালা দিয়ে। জানলার ধারের সিটটা ছিল ওর দখলে। বাইকা মাঠ, শালিকের দল, আর দূরে একটি ছেলে সাইকেল চালিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা দিচ্ছে। ও কিছুই দেখতে পায় না। ওর চোখ জুড়ে আছে শুধু কোলের ওপর রাখা পুরোনো চিরকুটটা। পাঁচ বছর আগের এক সন্ধেবেলা ও নিজের হাতে লিখেছিলো, "আমি ফিরে আসবো।" আজ ফিরছে। কিন্তু চিরকুটটার কালি যেমন মলিন হয়েছে, তেমনই কি মলিন হয়েছে সেই অপেক্ষা? ট্রেনটা হুইসেল দিয়ে উঠল। ও জানলার বাইরে তাকিয়ে দেখল, সেই ছেলেটা এখনো ট্রেনের সঙ্গে পাল্লা দিচ্ছে। ওর মুখে হাসি। ও ভাবলো, বোধহয় ছেলেটা কাউকে ছোঁয়ার জন্যই এত দৌড়াচ্ছে।

শেষ বিকেলের ট্রেন
37

No comments yet. Be the first to comment!