Rajony Akter
25 March 2026, 8:40 PM
ফেরিওয়ালা
হাশেম ছিল ফেরিওয়ালা। সারাদিন ঠেলাগাড়ি নিয়ে ফল বিক্রি করে। একমাত্র ছেলে শুভ বড় হয়ে বিদেশে চলে গেল। শুভ ফোনে বলে, "আব্বু, এখন আর ফেরি করবেন না। টাকা পাঠাই।" কিন্তু হাশেম থামেনি। কারণ অপেক্ষা—শুভ হয়তো একদিন ফিরবে। বছর তিনেক পর শুভ দেশে ফিরল। সন্ধ্যায় বাবার জন্য অপেক্ষা করল। বাবা এল না। খোঁজ করতে গিয়ে জানতে পারল, হাশেম দুই মাস আগে রাস্তায় পড়ে মারা গেছেন। পাশে ছিল তার ঠেলাগাড়ি আর একটি ছবি—শুভর ছোটবেলার ছবি। শুভ সেই ঠেলাগাড়ি ধরে কাঁদতে লাগল। টাকা দিয়ে বাবাকে ফিরিয়ে আনা গেল না।
Please login to comment
No comments yet. Be the first to comment!