Angel Pritty
25 March 2026, 7:16 PM
পাখির বাসা
শুভ ছিল খুব দুষ্টু। বাবা-মা চাকরিতে ব্যস্ত। ছুটির দিনে শুভ আর তার বন্ধুরা গাছের পাখির বাসা ভাঙত। একদিন মা বললেন, "বাবা, পাখিটা কষ্ট পায়। করিস না।" শুভ শুনল না। সে ঢিল ছুঁড়ে বাসা ভাঙল। নিচে পড়ে গেল দুটি ডিম আর একটি ছোট ছানা। ছানাটি কাঁপছিল। শুভ দেখল, মা পাখিটি বারবার উড়ে এসে ডাকছে। চোখে জল ছিল পাখিটির। রাতে শুভ দেখল স্বপ্ন—সে নিজেই ছানা হয়ে গেছে, কেউ তার বাসা ভাঙছে। ঘুম ভেঙে সে কাঁদতে লাগল। সকালে গাছতলায় গিয়ে দেখল, মা পাখিটি আর নেই। ডিমের খোসা শুকিয়ে গেছে। শুভ কাঁদতে কাঁদতে বাড়ি এল। বাবা বললেন, "যা ভাঙা যায় না, তা ভাঙলে শুধু কষ্ট বাড়ে।" শেখার বিষয়: অন্যায় করলে তুমি না কষ্ট পেলেও, কেউ না কেউ চিরদিনের মতো হারিয়ে যায়।
Please login to comment
No comments yet. Be the first to comment!