EliussRose

EliussRose

24 March 2026, 11:32 PM

দ্বিতীয় পরিচ্ছদ

পেশায় চাকরিজীবী অনামিকা। অফিস থেকে ফিরেই রান্নাঘরে ঢোকা, বাচ্চাদের পড়ানো, তারপর রাতে একটু অবসর। ওর একটা ডায়েরি আছে, যেখানে ও প্রতিদিন একটা করে ছোট গল্প লেখে। ও কাউকে দেখায় না সেসব। একদিন ওর ছেলে খুঁজে পেল ডায়েরিটা। পড়ে ওর বাবাকে বলল, "বাবা, দেখো, মা কত সুন্দর লেখে!" স্বামী বিরক্ত হয়ে বললেন, "ওসব আবার কিসের গল্প? ও তো শুধু ঘর-সংসার জানে।" অনামিকা ডায়েরিটা ফিরিয়ে নিল। সেদিন রাতে ঘুমানোর আগে ডায়েরির নতুন পাতায় লিখলো, "আজ গল্পের নায়িকা নিজের অস্তিত্ব খুঁজে পেল না। কিন্তু সেটা কি সত্যি? নাকি গল্পটা লিখতে ভুলে গেছি আমি?"

দ্বিতীয় পরিচ্ছদ
31

No comments yet. Be the first to comment!