Rajony Akter

Rajony Akter

25 March 2026, 8:38 PM

ভাঙা আয়না

রিয়া ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। বাবা-মা চেয়েছিলেন ও ডাক্তার হবে। কিন্তু রিয়া চাইল ফ্যাশন ডিজাইনার হতে। বাবা বললেন, "অস্থির হয়ো না। পড়াশোনা কর।" রিয়া শুনল না। বাড়ি ছেড়ে চলে গেল শহরে। কয়েক বছর সংগ্রাম করে ব্যর্থ হলো। ফিরে আসার সময় বাবা-মা দুজনেই চলে গেছেন। প্রতিবেশী বলল, "তোর বাবা প্রতিদিন গেটের দিকে তাকিয়ে থাকত। মা তোর পুরনো জামা আলিঙ্গন করে ঘুমাত।" রিয়া ভাঙা আয়নায় নিজের মুখ দেখে। শুধু অনুতাপ। স্বপ্নটা বড় ছিল, কিন্তু স্বপ্নের পথে যাদের পেছনে ফেলে এসেছিল, তারা আর ফেরেনি।

ভাঙা আয়না
25

No comments yet. Be the first to comment!